উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ মুকুলের

শুক্রবার উত্তর দিনাজপুর জেলায় বেশ কয়েকটি সভা করার কথা রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। কিন্তু এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহারের জয়হাট অঞ্চল বিজেপির কর্মী সমর্থকরা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। যদিও ইটাহার পুলিশ এসে তাদের অবরোধ করতে বারন করে। এর পরেও এই এলাকায় বিজেপির শতাধিক কর্মী সমর্থক রাস্তার দুই ধারে দাড়িয়ে থাকে। বেলা এগারোটা নাগাদ মালদা জেলা থেকে উত্তর দিনাজপুর যাওয়ার সময় মুকুল রায়ের গাড়ি সেখানে আসলে তার গাড়ি ঘিরে ধরেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে পুনরায় নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন এই বিজেপি নেতা মুকুল রায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/f7NA6tegD6E